Thursday, September 12, 2013

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি_গীতবিতান_পূজা

          আমার যে সব দিতে হবে সে তো আমি জানি–
        আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী॥
        আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা,
        আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–
                 সব দিতে হবে॥
        আমার প্রভাত, আমার সন্ধ্যা হৃদয়পত্রপুটে
        গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে।
        এখন সে যে আমার বীণা, হতেছে তার বাঁধা,
        বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা–
                 সব দিতে হবে॥
        তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভ’রে
        আমার ক’রে নিয়ে তবে নাও যে তোমার ক’রে।
        আমার ব’লে যা পেয়েছি শুভক্ষণে যবে
        তোমার ক’রে দেব তখন তারা আমার হবে–
                 সব দিতে হবে॥
http://adf.ly/Vawqb
Step One Paste the following JavaScript code into the of your Web page: ================================================ Step Two Add the onLoad event handler to the page's tag: Step Three Then paste the code below into the section (add layout and decoration as you see fit):

Friday, August 9, 2013

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক
              তখন আমি ছিলেম শয়ন পাতি।
          বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক্‌ ,
              ধরায় তখন তিমিরগহন রাতি।
              ঘরের লোকে কেঁদে কইল মোরে,
              ‘আঁধারে পথ চিনবে কেমন ক’রে ?’
          আমি কইনু , ‘চলব আমি নিজের আলো ধরে,
              হাতে আমার এই-যে আছে বাতি।’
          বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে
              চোখে ততই লাগে আলোর বাধা,
          ছায়ায় মিশে চারি দিকে মায়া ছড়ায় সে-যে–
              আধেক দেখা করে আমায় আঁধা।
              গর্বভরে যতই চলি বেগে
              আকাশ তত ঢাকে ধুলার মেঘে,
          শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে,
              পায়ে পায়ে সৃজন করে ধাঁদা॥
          হঠাৎ শিরে লাগল আঘাত বনের শাখাজালে,
              হঠাৎ হাতে নিবল আমার বাতি।
          চেয়ে দেখি পথ হারিয়ে ফেলেছি কোন্‌ কালে–
              চেয়ে দেখি, তিমিরগহন রাতি।
              কেঁদে বলি মাথা করে নিচু ,
              ‘শক্তি আমার রইল না আর কিছু !’
          সেই নিমেষে হঠাৎ দেখি, কখন পিছু পিছু
              এসেছে মোর চিরপথের সাথি॥